আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি প্রতিটি স্তরে স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে যা করে আসছে তা বিগত কোন আমলে কেউ করে নি।দেশের প্রতিটি স্থানে শিক্ষার্থীদের নতুন বছরের শুরুতেই ফ্রী তে বই শিক্ষা উপকরণ সহ শিক্ষা বৃত্তি প্রদান করে আসছে। যাতে করে নিম্নশ্রেণীর মানুষের সন্তানরাও সুশিক্ষায় শিক্ষিত হতে পারে।
শুক্রবার সকাল ১০ টায় বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ মোফাজ্জল হোসেন খান বালিকা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সমাজের সুবিধা বঞ্চিতদের অসহায়দের কথা চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব অনেক বেশী দিচ্ছেন। শিক্ষিত সমাজ গড়তে ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সুস্থ ধারার সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের যে সকল ভূমিকা পালন করে আসছেন তা বিগত কোন দলই করেনি। শুধু শিক্ষাই নয় শিক্ষার পাশাপাশি দেশের প্রতিটি খাতে বর্তমান সরকার দৃশ্যমান উন্নয়ন করেছে যা জনগণের কাছে দৃশ্যমান।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, সুস্থ সুন্দর শিক্ষিত সমাজ গড়তেশিক্ষার্থীদের মনযোগ দিয়ে লেখা পড়া করে দেশের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে । আজকের এই শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। উপস্থিত সকলকে ধন্যবাদ সহ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বর্তমান সরকার কে ভোট দিয়ে আগামীতে পুনরায় সরকার গঠনে জনগনকে পাশে থাকার অনুরোধ জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন, বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল জামিল, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম ইটালি শহিদ, বরিশাল সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. তৌহিদুল ইসলাম বাদশা ও বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান মধু।
এইচকেআর