পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

বরিশাল সদর উপজেলা রায়পাশা-কড়াপুর ইউনিয়নে কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের ৫০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় স্কুল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠােনের শুভ উদ্বোধন করেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।
এ সময় পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান দুলাল, রায়পাশা-কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.ফজলুল হক সরদার, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুর রব হাওলাদার, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো. নাঈম আকন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরী উপস্থিত ছিলেন।
এইচকেআর