ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • ব‌বি‌র হলে ঢুকে শিক্ষার্থী‌কে মারধরের প্রতিবাদে মশাল মি‌ছিল

    ব‌বি‌র হলে ঢুকে শিক্ষার্থী‌কে মারধরের প্রতিবাদে মশাল মি‌ছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাতকে হলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের দাবিতে বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

    বৃহস্পতিবার (২৬ জানুয়া‌রি‌) রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মশাল মিছিলটি হয়।

    এ সময় শিক্ষার্থীরা জানান, হামলার ঘটনায় জড়িতদের মধ্যে পুলিশ এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলীম ছালেহি, রিয়াজ উদ্দিন মোল্লা, শামীম সিকদার, শেখ রেফাত মাহমুদকে গ্রেফতার করেছে। কিন্তু এ ঘটনায় জড়িত বাকি আসামিদের আইনের আওতায় এখনও আনতে পারেনি। সিসি ক্যামেরায় জড়িতদের শনাক্ত করে সবাইকে আইনের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন তারা।

    গত ২৪ জানুয়ারি ভোর সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের ৪ হাজার ১৮ নম্বর রুমে হেলমেট পরিহিত একদল যুবক মহিউদ্দিন আহমেদ সিফাতের ওপর হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিএম ফাহাদ ও একে জিহাদ নামের দুই শিক্ষার্থী আহত হয়। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ