ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বিভিন্ন অভিযোগে তিন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    বিভিন্ন অভিযোগে তিন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলায় ত্রাস সৃষ্টিকারী ভূমিদস্যু তিন সহোদরের কর্মকান্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। 

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলার সাধারণ মানুষের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বাবুল।

    সংবাদ সম্মেলনে তিনি উজিরপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মৃত রশিদ মোল্লার তিনপুত্র জেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপ্লব মোল্লা, থানা শ্রমিক লীগের সভাপতি শিপন মোল্লা এবং উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপোন মোল্লার অত্যাচার থেকে বাঁচতে বিচার বিভাগীয় তদন্ত এবং ন্যায় বিচারের দাবি জানান।

    সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বাবুল বলেন, তাদের কর্মকান্ডে স্থানীয় মানুষ আতঙ্কিত। এদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই হেনস্তার শিকার হন তারা।

    সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, উপজেলাকে নিয়ন্ত্রণ করতেই বড় ভাই বিএনপি, মেঝো ভাই ১৯৯৬ সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান এবং ছোট ভাই আওয়ামী লীগের রাজনীতি করেন। বড় ভাই সাবেক উপজেলা যুবদলের সভাপতি ও বর্তমানে জেলা জাসাসের সাধারণ সম্পাদক বিপ্লব মোল্লা।

    এসময় সংবাদ সম্মলেন প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বাবুল তাদের বিরুদ্ধে তার জমিজমা জোর করে দখলের অভিযোগ তোলেন। তাছাড়া তিন সহোদরের ভয়ে দীর্ঘ ১০ বছর ধরে নিজ জন্ম ভূমি উজিরপুরে যেতে পারছে না বলে দাবি করেন তিনি।

    এসময় তিনি বলেন, ‘২০০৩ সালে হানুয়া-বারপাইকা গ্রাম বা মৌজা (৯৬) এর মরহুম রশিদ মোল্লার নামে রেকর্ডীয় সম্পত্তি তার ওয়ারিশ স্ত্রী জোবেদা খাতুন, ছেলে বিপ্লব মোল্লা, শিপন মোল্লা, রিপন মোল্লা এবং নাবালিকা একমাত্র মেয়ে রিপা খাতুনের পক্ষে তার মা জোবেদা খাতুন তিনটি দলিলের মাধ্যমে ২১৩ শতাংশ জমি সাব-কবলা দলিলে আমার নিকটে তখনকার বাজার মূল্যে বিক্রি করে।

    সেই জমিতে আমরা রেকর্ড (নামজারী) করে ফলজ ও বনজ গাছ-গাছালি লাগিয়ে এবং একটি পুকুর কেটে ভোগ দখল করে আসছিলাম।
    গত ২০০৬ সালে উক্ত জমির পাশাপাশি ৫৭ শতাংশ জমি মো. গফুর মোল্লা ও মো. খালেক হাওলাদারের নামে রেকর্ডীয় সম্পত্তি একটি সাব-কবলা দলিলের মাধ্যমে আমার স্ত্রীর নামে ক্রয় করে গাছ রোপন ও পুকুর কেটে ভোগ দখল করে আসছিলাম। 

    কিন্তু ২০১২ সালে উল্লেখিত জমি ভূমিদস্যু বিপ্লব মোল্লা, শিপন মোল্লা, রিপন মোল্লারা ১নং এর আংশিক ও ২নং এর সম্পূর্ণ জমি হঠাৎ দেশী-বিদেশী অস্ত্রধারী ডাকাতদের নিয়ে জবর দখল করে। জমির আনুমানিক ২০ লক্ষ টাকার গাছ ও আনুমানিক ৬ লক্ষ টাকার মাছ বিক্রি করে নেয় বলে অভিযোগ করেন তিনি।

    তিনি বলেন, ‘আমরা প্রতিবাদ করলে আমাদের ব্যাপক মারধর করে ও মেরে ফেলার হুমকিও দেয়। এতে আমার ভাই মো. হালিম হাওলাদারসহ ২নং জমির দাতাগণ জখম হয়। 

    পরবর্তী দিনে ২নং জমি বিক্রেতার জামাতা স্থানীয় মো. আঃ রশিদকে বিপ্লব মোল্লা বাসা থেকে ধরে নিয়ে ওদের মাল্টি-পারপাস সুদের ব্যাবসার অফিসে নিয়ে দৈহিক প্রহার করে কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।

    সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তিন ভাইয়ের সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে পুলিশ-প্রশাসনের সবাই অবগত। কেননা তাদের বিরুদ্ধে ইতিপূর্বে থানায় একাধিক মামলা ও জিডি রয়েছে। কিন্তু তারা এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না রহস্যজনক কারণে। এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগীরা।

    তবে তার করা অভিযোগ অস্বীকার করে উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপোন মোল্লা বলেন, ‘যিনি সংবাদ সম্মেলন করেছেন তার সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। যেই জমি নিয়ে বিরোধ সেই জমির রেকর্ড আমাদের নামে।

    তিনি বলেন, এ নিয়ে ইতিপূর্বে ওই ব্যক্তি পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ করেছিলেন। সেখানে আমরা কাগজপত্র নিয়ে হাজির হলেও অভিযোগকারীরা যাননি। এখন কি কারণে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে সেটা আমার বোধগম্য নয়। সংবাদ সম্মেলনে তিনি আমাদের নিয়ে যেসব অভিযোগ করেছেন তার একটিও সত্যি নয় বলে দাবি করেন রিপন মোল্লা।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ