ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পাথরঘাটায় বাসের চাপায় মাছ ব্যবসায়ী নিহত

    পাথরঘাটায় বাসের চাপায় মাছ ব্যবসায়ী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় যাত্রীবাহী বিআরটিসি বাসের চাপায় পিষ্ট হয়ে আবুল কালাম (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের শতকর বেতমোর বাস ষ্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত আবুল কালাম মঠবাড়িয়া উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান জামান তালুকদার।

    প্রতক্ষ্যদর্শীদের সূত্রে জানা যায়, পাথরঘাটার চরদুয়ানি থেকে খুলনাগামী যাত্রীবাহী বিআরটিসি বাসটি মাছ বহনকারী মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। 

    এসময় মোটরসাইকেলের ড্রাইভার ও আরোহী মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবুল কালামকে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশার কারণে এ ঘটনা ঘটতে পারে।

    খোঁজ নিয়ে জানা যায়, আবুল কালাম পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দর থেকে মাছ কিনে মঠবাড়িয়ায় বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো।  বৃহস্পতিবার সকালে মাছ কিনতে পাথরঘাটায় আসার পথে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে।

    মঠবাড়িয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান জামান তালুকদার জানান, সকালে পাথরঘাটা এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ