ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণ,বন্ধ করে দিলেন চেয়ারম্যান

    নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণ,বন্ধ করে দিলেন চেয়ারম্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিম্নমানের ইট দিয়ে সড়ক নির্মাণ কাজ মঙ্গলবার দুপুরে বন্ধ করে দিলেন বরগুনার পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের  চেয়ারম্যান গোলাম নাসির । 

    জানাগেছে, কালমেঘা ইউনিয়নের  ৪ নম্বর ওয়ার্ডের মান্নান মেম্বার বাড়ি সংলগ্ন একটি  সড়ক নিম্নমানের ইট দিয়ে হেরিংবনের কাজ চলছিল। কাজ চলাকালীন অবস্থায় কালমেঘা ইউপি চেয়ারম্যান গোলাম নাসির ঘটনাস্থলে ছুটে যান এবং  কাজটি তখন বন্ধ করে দেন। নিন্মমানের ইটদিয়ে রাস্তা তৈরি করতে না পারে সে দিকে নজর দিতে বলেন সাংবাদিকদের।

    জানাগেছে, মো. রিয়াজ নামে একজন ঠিকাদার পটুয়াখালীর কলাপাড়া থেকে এই নিম্নমানের পচা ইট ক্রয় করেন সড়ক নির্মানের জন্য। বেশী লাভের আশায় দায়সারা কাজ করে বিল তুলে নেয়ার চেষ্টা চালাচ্ছিল। যা বন্ধকরে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। 

    ইউপি চেয়ারম্যান গোলাম নাসির বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং নিম্নমানের ইটসহ ১০ ইঞ্চি বালুর স্থলে মাত্র ৩ ইঞ্চি  বালুর ব্যবহার করায় সড়কের কাজ বন্ধ করে দেই। তিনি আরও বলেন, এই কাজে ড্রেজার দিয়ে বালু দেয়ার কথা কিন্তু ঠিকাদার তা দেয়নি। আমার ইউনিয়নে এমন অনিয়ম-দুর্নীতি চলতে দেয়া হবে না।

    এবিষয়ে পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোকসেদুল আলম বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে না গিয়ে কিছু বলতে পারব না।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ