ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচন ১৬ মার্চ

    আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচন ১৬ মার্চ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার  আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আগামী ১৬ মার্চ পুন:নির্বাচনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন এ আদেশ জারি করেন।

    জানাগেছে, ২০১৩ সালে রুপালী ব্যাংক লিমিটেড পটুয়াখালী শাখা থেকে নিজ নামে এক বছর মেয়াদী ১৬ লক্ষ টাকা ঋণ নেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান। যা সুদে-আসলে ২৪ লক্ষ টাকায় দাঁড়িয়েছে। 

    এ ছাড়া তাঁর মালিকানাধীন মেসার্স বনানী ট্রেডার্সের নামেও এক বছর মেয়াদী ঋণ তোলেন গোলাম ছরোয়ার ফোরকান। যা সুদে আসলে ২৭ লক্ষ টাকা হয়। ওই ঋণ পরিশোধ না করায় ২০১৪ সালে বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপীর তালিকায় তাঁর নাম ওঠে। 

    ঋণ খেলাপীর তথ্য গোপান করে ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। ওই নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। 

    এতে সংক্ষুব্ধ হন প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু। ওই বছরের ২১ এপ্রিল  ঋণখেলাপির তথ্য সংযোজন করে তার প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে তাকে বিজয়ী ঘোষণার আবেদন করেন। 

    বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক আল মামুন সকল তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহন শেষে গত ১৭ ফেব্রুয়ারী ফোরকানকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বিজয়ী ঘোষনার আদেশ দেন। 

    এ রায়ের বিরুদ্ধে ফোরকান হাইকোর্টে আপিল করেন। উচ্চ আদালত নিন্ম আদালেতর রায় স্থগিত করে পুনরায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠিয়ে দেন। 

    দীর্ঘদিন শুনানী শেষে আদালতের বিচারক মো. হাসানুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দিয়ে নির্বাচন কমিশনকে তফসিল ঘোষনা করে পুনঃ নির্বাচনের আদেশ দেন।  নির্বাচনী ট্রাইবুন্যাল আপীল বিভাগও একই রায় দিয়ে আমতলী উপজেলা পরিষদের পুন: নির্বাচনের আদেশ প্রদান করেন। 

    এ আদেশ অনুযায়ী মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষে উপসচিব মো. আতিয়ার রহমান ১৭.০০০০০০০,০৭৯,৪০,০২২,১৯-১৬ নং স্মারকে বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটানির্ং কর্মকর্তাতে আগামী ১৬ মার্চ আমতলী উপজেলা পরিষদের নির্বাচন ইভিএম এর মাধ্যমে আয়োজনের সকল প্রস্তুতি নেওয়ার জন্য আদেশ প্রদান করেন।

    বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নি অফিসার দিলীপ কুমার হাওলাদার বলেন, আমতলী উপজেলা পরিষদের পুন:নির্বাচনের আদেশ পেয়েছি। আদেশ অনুযায়ী আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্ত‍ুতি গ্রহন শুরু করেছি। ।
      


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ