ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • পাথরঘাটায় হরিণের চামড়া উদ্ধার

    পাথরঘাটায় হরিণের চামড়া উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ২টি চিত্রা হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড। 

    মঙ্গলবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের হরিণঘাটা এলাকা থেকে চামড়া ২টি উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাফায়াত আবরার জানান, হরিণঘাটা খাল হয়ে একটি প্লাাস্টিকের বস্তায় করে কিছু অবৈধ জিনিস নিয়ে যাওয়া হচ্ছে- গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম চরলাঠিমারা এলাকায় অভিযান চালানো হয়। 

    এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে প্লাষ্টিকের সাদা বস্তা ফেলে রেখে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ওই  সাদা বস্তা খুলে ভিতরে ২টি হরিনের চামড়া পাওয়া যায়। এসময় হরিণের চামড়া পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি।

    তিনি আরও বলেন, আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা হরিণের চামড়া পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর  করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ