ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ 

    আড়াই লাখ টাকার অবৈধ জাল জব্দ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বরগুনায় চলছে বিশেষ কম্বিং অপারেশন। এরই অংশ হিসেবে সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে বরগুনা সদরের গোলবুনিয়া এলাকায় পায়রা নদী থেকে অবৈধ জাল জব্দ করা হয়।

    বরগুনা সদরের সিনিয়র মৎস্য কমকর্তা শহীদুল ইসলাম বলেন, সোমবার দুপুরে পায়রা নদী থেকে অবৈধ জাল নির্মূলকরণে বিশেষ কম্বিং অপারেশন-২০২৩ এর দ্বিতীয় ধাপের পঞ্চম দিনে পায়রা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৩টি বেহুন্দি জাল ও ১টি চরগরা জাল আটক করে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।

    তিনি আরও বলেন, ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের পোনা রক্ষায় মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর সব ধরনের অবৈধ জাল অপসারণে অভিযান অব্যাহত থাকবে।

    অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন ও পুলিশ বাহিনীর সদস্যরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ