ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বরগুনা শিল্পকলা একাডেমির নির্বাচন স্থগিত

    বরগুনা শিল্পকলা একাডেমির নির্বাচন স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলা শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য নির্বাচনটি স্থগিত করা হয়েছে।

    আগামী ৩১ জানুয়ারি মঙ্গলবার এ নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল।

    বরগুনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়। তাতে উল্লেখ করা হয় যে, বরগুনা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি নির্বাচন- ২০২৩ উপলক্ষে দেওয়া ভোটার তালিকা অস্বচ্ছ। এ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এমতাবস্থায়, নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। ০৫.১০.০৪০০, ১১২, ২৬.০০২, ১৯-০২ নম্বর স্মারকের তফসিলে ঘোষিত বরগুনা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটি গঠনের নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।

    উল্লেখ্য, মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সচেতন সাংস্কৃতিক কর্মীদের ব্যানারে বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মুনিরের অপসারণ, নতুন ভোটার করার দাবি এবং বর্তমান নির্বাচন স্থগিতের আহবান জানিয়ে সাংস্কৃতিক কর্মীদের এক অংশ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ