ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বরিশালের বেদে সম্প্রদায়ের পাশে অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান 

    বরিশালের বেদে সম্প্রদায়ের পাশে অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ১৫০ বেদে পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। 

    সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল জেলা পুলিশের আয়োজনে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে বেদে সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে করনীয় বিষয়ক মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান। অনুষ্ঠানে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা, বরিশাল জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কে এস মহিউদ্দিন মানিক, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার-উজ-জামান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহজাহান হোসেন (পিপিএম)। 

    অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বেদে সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরে উপজেলার বিভিন্ন স্থানের ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ