ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

    তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে তামাকজাত পণ্য বিক্রয় কেন্দ্রে বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক জানান, দোকানের সামনে তামাক কোম্পানি কর্তৃক প্রদর্শিত খালি মোড়কের আদলে সাজানো প্যাকেট, ডেস্ক লিফলেট, ডালা প্রভৃতি প্রদর্শন করা হচ্ছিল। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী তিন দোকানদারকে মোট ৮০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

    তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০৪০ সাল নাগাদ বাংলাদেশকে তামাকমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের প্রধান অন্তরায় তামাক কোম্পানিগুলোর আইন না মানার সংস্কৃতি। ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন অনুসারে, তামাক পণ্যের বিক্রয় কেন্দ্রে যে কোন উপায়ে বিজ্ঞাপন নিষিদ্ধ অথচ তামাক কোম্পানিগুলো দোকানদেরকে আইনের ভুল ব্যাখ্যা দিয়ে অবাধে বিজ্ঞাপন প্রদর্শন করে চলেছে। এরই প্রেক্ষাপটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ