বরিশালে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারী) সকাল ১১টা বিএনপি দলীয় কার্যালয়ে শ্রমিকদলের উদ্যোগে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত পূর্বে জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক এম.জি ফারুক, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার, সদর উপজেলা শ্রমিকদল সভাপতি রফিকুল ইসলাম আকন প্রমুখ।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করা সহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন শ্রমিকদল নেতা চৌধুরী শহিদুল ইসলাম।
পরে রফিকুল ইসলাম আকনকে সভাপতি, বাবুল হাওলাদার সাধারণ সম্পাদক ও মো. সেলিম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে বরিশাল সদর উপজেলা শ্রমিকদলের ৭১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এইচকেআর