ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

    মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৫ নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। শনিবার সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

    সমাবেশে সংগ্রাম পরিষদের সংগঠক ও রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ও ব্যাটারিচালিত রিক্সা -ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক  আইউব আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

    বক্তারা বলেন, কাউনিয়া থানা পুলিশ সংগ্রাম পরিষদের ৫ জন নামধারি ও অজ্ঞাতনামা ৯ জনকে আসামি করে মামলা দায়ের করে ১ জনকে গ্রেফতার করেছে। নেতৃবৃন্দ এই মামলা কোনরকম যাচাই বাছাই ছাড়া ও গ্রেফতার অভিযান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। অবিলম্বে সংগ্রাম পরিষদের নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন নেতৃবৃন্দ। সমাবেশ  শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ