ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বরিশালে ৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

    বরিশালে ৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বাস থেকে ৫ হাজার ইয়াবাসহ দম্পতিকে আটক করা হয়েছে। 

    শুক্রবার (২০ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-পটুয়াখালী সড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এই অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম।

    আটক দম্পতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার জাটিয়া এলাকার সোহেল হোসেন (৩০) ও তার স্ত্রী আয়েশা আক্তার (২০)।

    বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন। তিনি বলেন,  ইমরান ট্রাভেলসের একটি বাসে ঢাকা থেকে ইয়াবা নিয়ে কলাপাড়ার উদ্দেশে রওনা দেয় মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। বাস ওই এলাকা অতিক্রমকালে গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় বাস থেকে দম্পতিকে আটক করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ