ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কিশোরী নিহত

    বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কিশোরী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কিশোরী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে মোটরসাইকেল চালকসহ অপর আরোহী।

    শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর কাশিপুর রাব্বি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

    নিহত কিশোরী আনুশকা (১৮) ভোলার চরফ্যাশন উপজেলার রসূলপুর গ্রামের লেরতা বাজার এলাকার আবু জাহেরের কন্যা।

    বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার এসআই মেহেদি জানান, নগরীর নথুল্লাবাদের বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে সাকুরা পরিবহণের একটি বাস। একটি মোটরসাইকেলে কিশোরীসহ তিনজন নথুল্লাবাদের দিকে যাচ্ছিলেন। 

    এ সময় কাশিপুরের রাব্বি ফিলিং স্টেশন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    এসআই মেহেদি আরও জানান, সাকুরা পরিবহনের বাস আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছে। ঢাকাগামী যাত্রীদের সাকুরা পরিবহণের অপর একটি বাস এসে নিয়ে গেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ