ঢাকা শুক্রবার, ২৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • জাতিসংঘের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

    জাতিসংঘের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ভলকান বাজকিরের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন তিনি। সেখানে ড. মোমেন রোহিঙ্গা সংকট নিয়ে একটি বৈঠকে যোগ দেবেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

    এদিকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মোমেন বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ঢাকায় এসেছিলেন। তিনি আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি গ্রহণ করি। এ সফরে দুটো বড় ইস্যু নিয়ে আলোচনার সুযোগ পাওয়া গেল।

    সূত্র জানায়, আগামী ১৫ জুন জাতিসংঘে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। সেখানে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। যুক্তরাষ্ট্র সফরকালে জাতিসংঘে এলডিসি উত্তরণ নিয়ে আয়োজিত আরেকটি বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে একটি বৈঠক হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে বৈঠকে ড. মোমেন করোনাভাইরাস প্রতিরোধে টিকা সহায়তা চাইবেন বলে আশা করা হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ