ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বরিশালে তিন দিন ব্যাপী পৌষ মেলার উদ্বোধন

    বরিশালে তিন দিন ব্যাপী পৌষ মেলার উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে শুরু হয়েছে ৩ দিনব্যাপী পৌষ মেলা।  নগরের ফকিরবাড়ি রোডস্থ জগদীশ সারস্তত গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে চতুর্থ বারের মত তিনদিনব্যাপী এ পৌষ মেলার আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখা। 

    শুক্রবার বিকেলে সাড়ে ৪ টায় “আগুনের পরশ মনি ছোয়াও প্রাণে” গান এবং প্রদীপ প্রজ্জলন ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি কপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। 

    বিভিন্ন ধরনের পিঠা পুলি, তাঁতের তৈরি বিভিন্ন কাপর আর মাটির বাহারি রং এর স্টলসহ মেলায় মোট ২২ টি স্টল রয়েছে। এর পাশাপাশি রয়েছে শিশুদের খেলনা ও রসে ভড়া জিলাপি ও সন্দেশ। এর আগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয় এই মেলায়।

    প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই পৌষ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগত বক্তারা বলেন, নতুন প্রজন্ম গ্রামের ঐতিহ্য সম্পর্কে জানে না। এ মেলার মধ্য দিয়ে নতুন প্রজন্ম গ্রাম বাংলার ঐতিহ্য জানতে পারবে। পৌষ মেলার এই আয়োজনে খুশি দর্শনার্থীরাও। 

    জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি কাজল ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ত্ব  এ্যাডভোকেট এস এম ইকবাল, রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ সাধারণ সম্পাদক সুখেন্দু শেখর সরকার, শিশু সংগঠক পঙ্কজ রায় চৌধুরী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতির মণ্ডলীর সদস্য আজমল হোসেন লাবুসহ বিভি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ