ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • গৌরনদীতে তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা

    গৌরনদীতে তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার গৌরনদী উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

    অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রানী মিত্র। তাকে সহযোগিতা করেন গৌরনদী উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শঙ্কর কুমার দাস এবং গৌরনদী থানা পুলিশের একটি টিম।

    বিষয়টি নিশ্চিত করে সুমী রানী মিত্র বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে উপজেলার একটি মুদি দোকান, একটি চালের আড়ত ও একটি মিষ্টান্ন ভাণ্ডারকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ