ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • আওয়ামী লীগ একটি মারপিটের দল: সরোয়ার

    আওয়ামী লীগ একটি মারপিটের দল: সরোয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগর বিএনপি সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবুর রহমান সরোয়ার বলেছেন, আওয়ামী লীগ একটি মারপিটের দল যা তাদের ইতিহাসে পরিচিত রয়েছে। আজকের প্রধানমন্ত্রীয় রাষ্ট্রের বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় করণ করে সবকিছু ধ্বংস করে দিয়েছে। আজ দেশের গণতন্ত্র আওয়ামী লীগের কাছে নিরাপদ নয়।

    তিনি বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বিক নিরাপত্তার জন্য গঠন করা এলিট ফোর্স র‌্যাবকে অপব্যাবহার করে তাদের ভাবমূর্তি বিশ্বের কাছে ক্ষুন্ন করেছে। সরকার গ্রাম-গঞ্জের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ গ্রামবাশি আনন্দমূখর পরিবেশে তাদের পচন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সরকার আজ সেখানে নৌকা ঢুকিয়ে দিয়ে স্থানীয় সরকার ব্যবস্থা বিলিন করে দিয়েছে।

    তিনি আরো বলেন সরকার উন্নয়নের কথা বলে আজকের এই উন্নয়নের ধারাবাহিকতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ-বিদেশে বাংলাদেশকে পরিচিত করে উন্নয়নের পথ তৈরী করে গেছে। বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না। বিএনপি আজ দেশের মানুষের মৌলিক গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট অবৈধ ভোটার বিহিন সরকারকে হটিয়ে প্রতিটি মানুষের নিজস্ব ভোটের অধিকার আদায় করার জন্য এগিয়ে আসার আহবান জানান।

    বৃহস্পতিবার রাতে নগরীর পশ্চিম কাউনিয়া সৈয়দ মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আহসান কবীর হাসান, সাবেক সহ-সভাপতি ফিরোজ আহমেদ, সাবেক সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলু, সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর হোসেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক আনায়ারুল হক তারিন, কেন্দ্রীয় শ্রমিকদল সহ-সাধারণ সম্পাদক এমজি ফারুক, সাবেক ভিপি রফিকুল ইসলাম শাহিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। 

    আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা সহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং দেশবাসীর শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ