ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • দেশবাসীর কাছে ভোট চোরের দল হিসেবে চিহ্নিত আ.লীগ: শিরিন 

    দেশবাসীর কাছে ভোট চোরের দল হিসেবে চিহ্নিত আ.লীগ: শিরিন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এ্যাড, বিলকিস জাহান শিরিন বলেছেন, ওরা শহীদ রাষ্ট্রপতির নাম ও ফলক পরিবর্তন করে শহীদ জিয়ার নাম এদেশের মানুষের হৃদয় থেকে কোনদিন মুছে ফেলতে পারে নাই। ভোট চুরি করে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ আজ দেশবাসীর কাছে একটি ভোট চোরের দল হিসেবে চিহ্নিত হয়েছে। 

    শিরিন বলেন, শেখ হাসিনা বুঝতে পেরেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাহিরে রাখলে তাঁর চেয়ার নড়বড়ে হয়ে ভেঙ্গে পড়বে বলেই তাকে একটি সাজানো মিথ্যা মামলায় বিচার বিভাগকে অপব্যবহার করে সাজা দিয়ে বন্দি করে রেখেছে। ওরা মুক্তিযোদ্ধার দল দাবী করে, ওদের দলে কোন প্রকৃত মুক্তিযোদ্ধা নেই। বিএনপিই একমাত্র মুক্তিযোদ্ধার দল আছে বলেই বিএনপিতে খেতাবধারী মুক্তিযোদ্ধারা রয়েছে। আওয়ামী লীগ হচ্ছে মানবতা, গণতন্ত্র, গুম, খুন করার দল। 

    শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বিএনপি দলীয় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা দক্ষিণ কৃষকদলের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জেলা কৃষকদল আহবায়ক এইচ.এম মহসিন আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব সফিউল আলম সফরুলের সঞ্চলনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন সহ কৃষকদল নেতৃবৃন্দ। 

    আলোচনা সভা শেষে মোনাজাতে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা, মরহুম আরাফাত রহমানের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।  এরপর দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ