ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • শিক্ষার্থীদের ভালো ফলাফলের সাথে দেশপ্রেমও থাকতে হবে: বিভাগীয় কমিশনার 

     শিক্ষার্থীদের ভালো ফলাফলের সাথে দেশপ্রেমও থাকতে হবে: বিভাগীয় কমিশনার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেছেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের সাথে দেশপ্রেমও থাকতে হবে। শুধু জিপিএ-৫ পাওয়া আর ভালো ছাত্র-ছাত্রী হলেই চলবে না। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে মনোযোগী হতে হবে।

    বৃহস্পতিবার বেলা ১১টায় মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বেগম শামছুন্নাহার শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 


    তিনি বলেন, তথ্য সন্ত্রাসের মাধ্যমে আজ আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। তাই শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক হতে হবে। এসময় তিনি সকলকে দুর্নীতিমুক্ত, অসা¤প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

     
    আউয়াল-শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে সংবধর্ণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মন্টু বিশ্বাস। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। 


    অনুষ্ঠানের উদ্বোধন করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস।


    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তারিকুল হাসান খান মিঠু, সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মো. মতিউর রহমান, মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন সুমন রাড়ী। 


    মোয়াজ্জেম হোসেন বিশ্বাসের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন খান, কাজিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, দক্ষিণ কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আবু হাসানাত, মুলাদী উপজেলা কৃষক লীগের সভাপতি এস এম কামাল পাশা, শিক্ষার্থী মোসা. তামান্না, মোসা. মহুয়া প্রমুখ। 


    আউয়াল-শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক কবির হোসেন হাওলাদার জানান, সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে সম্মাণনা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ