ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ

    বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত ১২ জানুয়ারি শিশু একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রায় বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার সক‍ালে  জেলা তথ্য অফিস সভাকক্ষে ১০জন বিজয়ীকে বই, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। 

    বরিশাল জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. রিয়াদুল ইসলাম-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা মো. সাজ্জাদ পারভেজ, মেট্রোপলিটন প্রেসক্লাবেব সভাপতি কাজী আবুল কালাম আজাদ।  

    এসময় বক্তারা বলেন, মুক্তিকামী বাঙালির সকল আবেগ উচ্ছ্বাসকে নিজের হৃদয়পটে ঠাঁই দিয়ে বঙ্গবন্ধু ছিলেন এক আপোসহীন লক্ষে স্থির মুক্তির দিশারী। বাঙালির মুক্তি সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমান বাঙালির ভালোবাসার গণ্ডি ছাড়িয়ে স্বাধীনতা, গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের হৃদয়ে স্থান করে নেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে নয়াদিল্লির পালাম বিমান বন্দরে পৌঁছে ভারতের তদানীন্তন রাষ্ট্রপতি ভিভি গিরি ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাতের পর ভাষণে বলেছিলেন, ‘‘এ অভিযাত্রা অন্ধকার থেকে আলোয়, বন্দিদশা থেকে স্বাধীনতায়, নিরাশা থেকে আশায় অভিযাত্রা। 

    বাঙালির ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস এই প্রজন্মকে ধারন করতে হবে। শিশুদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে বলিয়ান ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে। সেজন্য অভিভাবকদের স্বাধীনতার ইতিহাস শিশুদের কাছে বলতে হবে। তবেই তা‍ঁরা নিজ ইতিহাস শিশুরা জানতে পারবেন বলে উল্লেখ করেন বক্তারা। 

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার লেলিন বালা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ