ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বানারীপাড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

    বানারীপাড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ার ইলুহার ইউনিয়নের পূর্ব মলুহার গ্রামের  ৪ নম্বর ওয়ার্ডে ইতি মৌরী (২২) নামের ্এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হওয়ায় ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে বরিশাাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে বানারীপাড়া থানা পুলিশ। 

    বুধবার দুপুরের খাবার খেতে এসে স্বামী সজল কুমার মিস্ত্রি ঘরের আড়ার সঙ্গে ইতি মৌরির  ঝুলন্ত লাশ দেখতে পান। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঘর থেকে ইতির ডাক চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসতে চাইলে সেই  ঘরে থাকা ইতির শ^শুর স্বপন কুমার মিস্ত্রি এখানে কিছু হয়নি জানিয়ে তাদের তাড়িয়ে দেন। 

    এর কিছুক্ষণ পরে ইতির ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে ওই্ দিন  রাতে বানারীপাড়া থানা পুলিশ গিয়ে ইতি মৌরির লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে এবং মৃত্যু রহস্য উদঘাটনে বৃহস্পতিবার সকালে লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে ইতিকে হত্যা করে আত্মহত্যার নাটক  সাঁজানো হয়েছে বলে তাঁর বাবা সুখদেব মৌরিসহ পরিবারের দাবি। তাঁরা ইতির মৃত্যুর প্রকৃত কারন উদঘাটন ও বিচার দাবি করেছেন। 

    জানা গেছে, উপজেলার ‍ইলুহার ইউনিয়নের পূর্ব মলুহার গ্রামের স্বপন কুমার মিস্ত্রির ছেলে দিনমজুর সজল কুমার মিস্ত্রির সঙ্গে ৬ বছর পূর্বে উজিরপুর উপজেলার কালবিলা গ্রামের সুখদেব মৌরির মেয়ে ইতি মৌরির বিয়ে হয়। 

    এলাকাবাসী জানান, বিয়ের পর থেকে শ্বশুর স্বপন কুমার মিস্ত্রি ও শাশুড়ি নানা অজুহাতে ইতিকে বিভিন্ন সময় শারিরীক ও মানসিক নির্যাতন করতো। এছাড়া ইতি মৌরি ও তাঁর অপর জা’য়ের সঙ্গে শ্বশুরের অনৈতিক আচরণ নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস-বৈঠকও অনুষ্ঠিত হয় বলে স্থানীয়রা জানান। 

    পুত্র বধুর সঙ্গে শ্বশুর-শাশুড়ির বনিবনা না হওযায় সৃষ্ট পারিবারিক কলহ নিয়ে শালিস-বৈঠক করে ছেলেকে পৃথক করে দেওয়ার বিষয়টি জানান, তাদের প্রতিবেশী ও ইলুহার ইউপির সাবেক চেয়ারম্যান এসএম কালাম।  এর ফলে সজল কুমার মিস্ত্রি স্ত্রী ইতিকে নিয়ে বাবার ঘর ছেড়ে পাশে ছোট আকারের নতুন ঘর তুলে সেখানে বসবাস করতেন। 

    পুত্র বধুদের সঙ্গে শ্বশুরের এ অনৈতিক দাবি ও আচরণের বিষয়টি এলাকায় মানুষের মুখে মুখে রটে আছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন স্বপন কুমার মিস্ত্রি। শ্বশুর-শাশুড়ি ও ননদের দাবি ইতির সঙ্গে জ্বিন ছিল। 

    এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী জানান, ইতি মৌরির মুত্যু রহস্য উদঘাটনের জন্য সুরহাতাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ বরিশাল শেবাচিম হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পাওয়ার পরে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ