ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বরিশালে ব্যাটারী চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের সমাবেশ

     বরিশালে ব্যাটারী চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যাটারী চালিত রিক্সার লাইন্সেন্স প্রদানসহ ৬ দফা দাবিতে বরিশালে বিভাগীয় সমাবশে করেছে ব্যাটারী চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    জেলা ব্যাটারী চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবশে বক্তব্য রাখেন শ্রমিক ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন, ব্যাটারী চালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ কেন্দ্রিয় কমিটির সভাপতি খালেকুজ্জামান লিপন, উপদেষ্টা ডা. মনিষা চক্রবর্তী, জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হাওলাদারসহ অন্যরা। 

    কয়েকশ’ শ্রমিকের উপস্থিতিতে সমাবেশে বক্তারা ব্যাটারী চালিত রিক্সার লাইন্সেন্স প্রদান সহ ৬ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অবিলম্বে এই দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। এর আগে জেলা ও মহানগরীর বিভিন্ন স্থান থেকে শ্রকিকদের খন্ড খন্ড মিছিল বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে জড়ো হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ