ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ‘বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে অসহয় মানুষের পাশে আছি’

    ‘বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে অসহয় মানুষের পাশে আছি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু গরীবের রাজনীতি করেছে আমরাও তার আদর্শ নিয়ে অসহয় মানুষের পাশে আছি। শেখ হাসিনার নির্দেশেই আজ আমি আপনাদের পাশে দাড়িয়েছি। 

    যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাস চন্দ্র হাওলাদার বরগুনার পাথরঘাটায় শিতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

    বুধবার বেলা ১২ টার সময় পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডে লঞ্চঘাট পৌরসভার পাইকারি মাছ বাজারে জেলেদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করেন। 

    এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, পাথরঘাটা উপজেলা যুবলীগের সহ সভপতি মো. ফয়েজ হোসেন খোকন, যুবলীগ নেতা ওয়াসিমসহ আরও অনেকে। 

    সুভাস চন্দ্র হাওলাদার আরো বলেন, দেশে আ’লীগ সরকারের আমলে মানুষ আর দরিদ্র নেই। উপকূলের প্রত্যেক জেলে পরিবারের ঘরে ১২ মাসের খাবারের চাল মজুদ রয়েছে। 

    তবে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি মৎস্য বন্দর পাথরঘাটায় অবস্থিত। এই বন্দরটি উন্নায়নে একটু পিছিয়ে আছে। আগামী সংসদ নির্বাচনে আবারও যদি আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে পূনরায় এই সরকারকে ক্ষমতায় বসান তাহলে বিএফডিসি মৎস্য বন্দরটিকে ডিজিটাল মৎস্য বন্দর হিসাবে গড়ে তোলা হবে বলে জানান।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ