ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • আমতলীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১০

    আমতলীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় সেখান থেকে অনৈতিক কাজে জড়িত চার নারী ও ছয় পুরুষসহ ১০ জনকে আটক করা হয়েছে।

    মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে আমতলী পুরাতন লঞ্চঘাটে অবস্থিত ইসলামিয়া আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

    বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার আমতলী পুরাতন লঞ্চঘাটের ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অনৈতিক কাজে জড়িত ১০ জনকে আটক করা হয়।

    তিনি আরও জানান, আটকদের আমতলী থানায় নেওয়া হয়েছে। সেখানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে কারাগারে পাঠানো হবে।

    এর আগে ২০২২ সালের ১৪ মার্চ হোটেলটিতে অভিযান পরিচালনা করে চার নারীকে আটক করা হয়েছিল। সেই অভিযানের কয়েকদিনের মধ্যেই আবারও হোটেলটি চালু হয়ে যায়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ