ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বাকেরগঞ্জে ট্রলির নিচে চাপা পড়ে কিশোর শ্রমিক নিহত

    বাকেরগঞ্জে ট্রলির নিচে চাপা পড়ে কিশোর শ্রমিক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে বাসের ধাক্কায় ইটভাঙ্গার ট্রলি উল্টে নিচে চাপা পড়ে কিশোর শ্রমিক নিহত হয়েছে। পাশাপাশি ট্রলির চালকসহ আরও তিন শ্রমিক আহত হয়েছেন।

    সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের সিংহের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত শ্রমিকের নাম রিফাত (১৩)। সে চরাদি ইউনিয়নের চরাদি গ্রামের আব্দুর রহিমের ছেলে। অপরদিকে আহতরা হলেন নাইম, ফয়সাল, সেলিম ও মামুন। এদের মধ্যে সেলিম ও নাইমকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    চরাদি ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম রানা জানান, ইট ভাঙ্গার উদ্দেশ্যে ট্রলি নিয়ে হলতা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন হতাহতরা। এ সময় দ্রুতগতিতে যাচ্ছিলো বিসমিল্লাহ-১ পরিবহনের একটি বাস। বাসের গতি ও আলোর কারণে ইটভাঙ্গার ট্রলিটি রাস্তার পাশে সাইড করে। তখন আরেকটি পিকআপ এসে পড়লে বাস পাশ কাটিয়ে যাওয়ার সময় ইটভাঙ্গার ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলি উল্টে নিচে চাপা পড়ে রিফাত ঘটনাস্থলে মারা গেছে।

    তিনি আরও জানান, ঘটনার পর বাস পালিয়েছে। স্থানীয়রা গিয়ে আহত দুই জনকে হাসপাতালে পাঠিয়েছে। অপর দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বলেন, দুর্ঘটনা ঘটেছে। একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ