ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ইউপি নির্বাচনে সহিংসতার জেরে ৩ জনকে কুপিয়ে জখম

     ইউপি নির্বাচনে সহিংসতার জেরে ৩ জনকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে আসন্ন ইউপি নির্বাচনে সহিংসতার জেরে কুপিয়ে তিনজনকে জখম করা হয়েছে। এ সময় তাদের বসতঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    উপজেলার মোকামিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারের সরদারবাড়িসংলগ্ন এলাকায় সোমবার রাত ৮টায় ঘটনাটি ঘটে।

    আহতরা হলেন— একই এলাকার বাসিন্দা মন্নান মৃধা (৫০), মন্নান মল্লিক (৬৫) ও শাহজাহান মল্লিক (৬০)।

    এদিকে থানা পুলিশের সহায়তায় হামলার ঘটনা নিয়ন্ত্রণে আসে বলে জানান ওই ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্রপ্রার্থী মাহবুবুল আলম সুজন।

    এদিকে হামলার ঘটনাটি অস্বীকার করেছেন ওই ইউপি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজী জালাল আহম্মেদ।

    ওই ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্রপ্রার্থী মাহবুবুল আলম সুজন অভিযোগ জানিয়ে আরও বলেন, ওই এলাকায় তার যাওয়ার খবর পেয়ে নৌকা মার্কার প্রার্থী জালাল গাজীর মামাতো ভাই দিপু ও ভাগ্নে সজিবের নেতৃত্বে ইলিয়াস সরদার, জব্বার সরদার ও শাহীন সরদারের বসতঘরে হঠাৎ হামলা করে কুপিয়ে ঘর তছনছ করে। এ সময় তার তিন সমর্থককে কুপিয়ে গুরুতর আহত করেন।

    এমন অভিযোগে আওয়ামী লীগের প্রার্থী গাজী জালাল আহম্মেদ বলেন, প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্রমূলক নিজেরাই নিজেদের ওপর হামলা করে তার ওপর দোষ চাপাচ্ছে। তা ছাড়া এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা শুরুই হয়নি, তার লোকজন হামলা চালানোর প্রশ্নই ওঠে না।

    বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুপক্ষের লোকজনের উপস্থিতি ছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ