ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশ‍ালে বিক্ষোভ

    বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশ‍ালে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুতের দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির ‍উদ্যোগে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার সকাল সাড়ে  ১০ টায়  নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ‍এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন বরিশালে জেলা সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, জেলা সদস্য নজরুন ইসলাম খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সভাপতি মো. জাবের, বরিশাল বিশ্ববিদ্যালয় আহ্বায়ক জামান কবির প্রমুখ। 

    এসময় নেতৃবৃন্দ বলেন, "তড়িঘড়ি করে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়িয়েছে সরকার। এর আগে গত আগষ্ট মাসে জ্বালানী তেলের দাম বাড়িয়েছে রেকর্ড পরিমানে। গত জুনে বেড়েছে গ্যাসের দাম। এখানেই শেষ নয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলে দিয়েছেন মাসে মাসে সমন্বয় হবে জ্বালানীর দাম। উপুর্যপরি এমন গণবিরোধী সিদ্ধান্ত তারাই নিতে পারে যাদের সাথে জনগণের কোন সংযোগ নেই, জবাবদিহিতা নেই। এসব সিদ্ধান্তের মাধ্যমে সরকার তার প্রতিটি দুর্নীতির দায় জনগনের উপরে চাপিয়ে দিয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলছে।  

    নেতৃবৃন্দ বলেন, বিদ্যুতের বর্ধিত মূল্যর প্রভাব সর্বস্তরে পরবে। দেশে সামগ্রিক ভাবে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও বিদ্যুৎ খাতের দক্ষতা বাড়েনি। ভাড়া ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অদক্ষ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ডিজেল ভিত্তিক উৎপাদন কেন্দ্র, অদক্ষ সঞ্চালন লাইন এসব সমস্যা সমাধান না করে বারবার দাম বাড়িয়ে জনগনের ভোগান্তি বাড়াচ্ছে সরকার। আবার দাম বাড়লেও নিরবচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা কখনোই পাওয়া যাচ্ছে না।

    সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান প্রদক্ষিণ করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ