ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বরিশালে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন

    বরিশালে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে বিভাগীয় পর্যায়ে (আন্তঃজেলা) শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ উদ্বোধন হয়েছে। সোমবার সকাল ১০টায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে বেলুন-ফেস্টুন উড়িয়ে যুব গেমসে উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

    অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক বরিশাল মো. জাহাঙ্গীর হোসেন, শেখ হাসিনা সেনানিবাসের পিএসসি মেজর মো. ইফতেখার আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, জেলা ক্রীয়া সংস্থার আহ্বায়ক মনজুরুল আহসান ফিরদাউস। এছাড়াও বিভাগের ৬ জেলা থেকে অংশগ্রহণকারী খেলোয়াড়সহ অতিথিরা উপস্থিত ছিলেন।

    তিন দিনব্যাপী আয়োজিত গেমস ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, কারাতে, অ্যাথলেটিকস খেলা অনুষ্ঠিত হবে। এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ