ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বরিশালে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ২ জন আটক

    বরিশালে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ২ জন আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৪০০ পিস ইয়াবা এবং দেড় কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে। গত শনিবার দিবাগত গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। 

    বিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার সকালে জানানো হয়েছে, নগরীর কাউনিয়া থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ভাটিখানা নিউ হাউজিংয়ের জনৈক জামাল হোসেন কবিরের ভাড়াটিয়ার বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে ৪শ পিস ইয়াবা সহ নিশাত হাওলাদার (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করে। 

    অপরদিকে বিএমপি বন্দর থানার একটি দল শনিবার গভীর রাতে দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ সেন্টু হাওলাদার (৩০) নামে একজনকে আটক করে। 
    জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় সোপর্দ করে মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ