ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বিএমপি'র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    বিএমপি'র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা জানুয়ারি-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০ টায় বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে এই সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার।

    সভার শুরুতেই বিএমপি'র সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং  চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন সভার সভাপতি বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম। 

    এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে  আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং,  ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলার ক্ষেত্রে কঠোর নির্দেশনা প্রদান করেন।

    এর আগে কল্যাণ সভার শুরুতেই সা¤প্রতিক সময়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শাহাদাত বরণকারী উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আঃ হালিম স্মরণে এক মিনিট নিরবতা পালন করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ।

    এছাড়াও বিএমপি'তে কর্মরত টিএসআই মো. মজিবর রহমান, এটিএসআই যতিন্দ্র নাথ রায়, কনস্টবল মো. ফোরকান আকন এর অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

    অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এডমিন এন্ড পিএমটি  রুনা লায়লার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর  মোহাম্মদ নজরুল হোসেন, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মো. আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার সিএসবি  বি এম আশরাফ উল্যাহ তাহেরসহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। সহ বিএমপি'র সকল শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ