ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বরিশালে ছাত্রদল নেতা ইমরান গ্রেফতার

    বরিশালে ছাত্রদল নেতা ইমরান গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগর থেকে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরানকে গ্রেফতার করা হয়েছে।

    শুক্রবার (১৩ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

    বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন জানান, শুক্রবার রাত ১টার দিকে নগরীর কাউনিয়া জানুকি সিংহ রোডের বাসা থেকে ঢাকা ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করে। পরে ইমরানকে মহানগর পুলিশের কাউনিয়া থানায় নেওয়া হয়। ভোর সাড়ে ৫টার দিকে কাউনিয়া থানা থেকে ঢাকায় নেওয়া হয়েছে।

    অ্যাডভোকেট শাহীন আরও জানান, ইমরান বর্তমানে পল্টন থানায় রয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।

    কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, পল্টন থানায় একটি মামলার আসামি ইমরান। মামলার আসামি হিসেবে ইমরানকে পল্টন থানা পুলিশ গ্রেফতার করেছে। পরে তারা তাকে নিয়ে চলে গেছে।

    বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল আহসান জানান, তিনি বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক। তাই জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন তৌফিকুল ইসলাম ইমরান। তাকে শুক্রবার রাতে ঢাকার ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ