ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

    বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় নগীরর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচির আয়োজন করে তারা।

    বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়কারী অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিপেন্দ্র নাথ বাড়ৈ ও জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

    মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে বাম গণতান্ত্রিক জোট ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবে বলে সমাবেশে হুঁশিয়ারি দেন বক্তারা। সমাবেশ শেষে একই দাবিতে নগরীর প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল করেন তারা।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ