বাবুগঞ্জে ইয়ূথ লিডারশীপ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

দক্ষ নাগরিক ও আত্ম নির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ৪ দিন ব্যাপি ইয়ূথ লিডারশীপ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে ও ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালা অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের ১নং সদস্য প্রভাষক সাইফুল রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী মেহেদী হাসান তানভীর, ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ বরিশাল অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর মো. হাদিউজ্জামান সুজন, ইউনিয়ন সমন্বয়কারি (ইউ,সি) আবু হানিফ ফকির প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশের ক্ষুধা-দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে ইয়ূথ এন্ডিং হাঙ্গার একটি ব্যতিক্রমী স্বেচ্ছাসেবী সামাজিক আন্দোলন। আন্দোলনটি পরিচালিত হচ্ছে একটি বিশ্বাসের ভিত্তিতে। বিশ্বাসটি হলো ‘মানুষ সৃষ্টির সেরা জীব। প্রতিটি মানুষ সক্ষম, সৃজনশীল এবং অফুরন্ত শক্তির আধার।
মানুষের এই সক্ষমতা, সৃজনশীলতা আর শক্তিকে কাজে লাগিয়ে ক্ষুধা-দারিদ্র্যসহ যে কোনো সমস্যাই সমাধান করা সম্ভব।
ইয়ূথ একটিভিস্টগণ নিজের ও সমাজের সার্বিক উন্নয়নের জন্য তৃণমলূ পর্যা য়ের ছাত্র-ছাত্রীদের ও স্থানীয় মানুষ কে উজ্জীবিত, অনুপ্রাণিত এবং সংগঠিত করছে যাতে মানুষ তাদের নিজ সম্পদ, মেধা এবং সজৃ নশীলতাকে কাজে লাগিয়ে নিজেরাই নিজেদের ভাগ্যন্নয়নের দায়িত্ব নিতে পারে।
ইয়ূথ লিডার্স ট্রেনিংয়ের মধ্য দিয়ে প্রত্যেক অংশগ্রহণকারী ইয়ূথ লিডার হিসেবে পরিচিত হয়। এই ইয়ূথ লিডার এমন একজন স্বেচ্ছাব্রতী তরুণ/তরুণী যে নিজ দায়িত্বে আপন ভাগ্য গড়ে এবং অন্যকে তার ভাগ্য গড়তে উজ্জীবিত, অনুপ্রাণিত করে।
প্রশিক্ষণ নেয়ার পর তাঁদের মূল কাজ হয়, মানুষের সার্বিক অবস্থার স্থায়ী ও টেকসই উন্নয়ন সাধন করা।
এএজে