ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ডাকাত সরদারের কামড়ে আহত দুই পুলিশ সদস্য

    ডাকাত সরদারের কামড়ে আহত দুই পুলিশ সদস্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা থেকে আন্তঃজেলা ডাকাত দলের সরদার সিদ্দিকুর রহমান ভূঁইয়াকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতের কামড়ে পুলিশের দুই এ এস আই আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে তালতলী উপজেলার শরিকখালি ইউনিয়নের বাদুর গাছা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত দলের সরদার সিদ্দিকুর রহমান ভূঁইয়া বামনা উপজেলার সোনাখালী গ্রামের ইমাদুল হক ভূঁইয়ার ছেলে।

    এ বিষয়ে তালতলী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত দলের সরদারের শশুড়বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওসি কাজি শাখাওয়াত হোসেন তপুর নেতৃত্বে পুলিশের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সিদ্দিকুর রহমান পালানোর চেষ্টায় এ এস আই মো. কামাল হোসেন ও মো. রায়হানের হাতে আক্রমণাত্মক হয়ে কামড় দেয়। এতে এ এস আই কামালের বাম হাতের বৃদ্ধা আঙ্গুল ছিঁড়ে যায়। তাদের চিকিৎসার জন্য আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে এ এস আই কামাল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাখাওয়াত হোসেন তপু বিষয়টি নিশ্চিত করে বলেন সদ্দিকুরের বিরুদ্ধে বামনা পাথরঘাটাসহ একাধিক থানায় মামলা রয়েছে ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ