ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • স্মার্ট চিকিৎসা ব্যবস্থা চালু করবে সরকার

    স্মার্ট চিকিৎসা ব্যবস্থা চালু করবে সরকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পার্বত্য শান্তি চূক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে স্মার্ট চিকিৎসা ব্যবস্থা চালু করবে সরকার।

    বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়াত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দাস রনবীরের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম বাজারে অনুষ্ঠিত নাগরিক শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    চিকিৎসা ব্যবস্থায় সরকারের সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই গ্রামের প্রান্তিক জনগোষ্ঠী উপজেলা হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ নানা ধরনের ওষুধ পাচ্ছেন। সরকার উপজেলা হাসপাতালগুলোকে আধুনিকায়ন করে তুলেছে।

    প্রয়াত চিকিৎসকের স্মরণে তিনি বলেন, ডা. দাস রনবীর ছিলেন একজন মহৎপ্রাণ চিকিৎসক। তিনি আমৃত্যু বিনামূল্যে মানব সেবা করে এ অঞ্চলের গণমানুষের মাঝে অমর হয়ে আছেন।

    মাহিলাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে ও ইউপি সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ ও প্রয়াত চিকিৎসকের সহধর্মিণী জয়িতা রায় তমা।

    সভা শুরুর আগে রনবীরের মুর‌্যালে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ