ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • রান্না ঘর থেকে হরিণঘাটার বনে গেল অজগর

    রান্না ঘর থেকে হরিণঘাটার বনে গেল অজগর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটার রুহিতা গ্রামে একটি বাড়ির রান্না ঘরে (পুকুরের পাড়ে) থেকে উদ্ধার হওয়া ছয় ফুটের অজগর হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।

    বুধবার (১১ জানুয়ারি) বিকেলে হরিনঘাটা বনে অজগরটিকে অবমুক্ত করে বনবিভাগ।

    এর আগে একই দিনে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের বাবুল মুন্সির বাড়ির রান্না ঘর থেকে অজগরটি উদ্ধার করেন জাকির মুন্সি নামে এক ব্যক্তি।

    অবমুক্ত করার সময় সেখানে উপস্থিত ছিলেন, বন্যপ্রাণি সংরক্ষণ ও উদ্ধার টিম 'এনিমেল লাভার অফ পাথরঘাটা' পাথরঘাটার সমন্বয়ক সাংবাদিক আরিফুর রহমান, সদস্য শফিকুল ইসলাম খোকন ও বন বিভাগের টেংরা বিট কর্মকর্তা মনির হোসেন।

    জাকির মুন্সি বলেন, হঠাৎ প্রতিবেশী বাবুল মুন্সির বাড়ি থেকে চিৎকার শুনি। পরে ঘটনাস্থলে গিয়ে রান্নাঘর থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করি।

    বন বিভাগের টেংরা বিট কর্মকর্তা মনির হোসেন বলেন, অজগরটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করা হয়। পরে আমরা সেটি হরিনঘাটা বনে অবমুক্ত করি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ