ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • জনগনের অভ্যুত্থানে এই সরকারের পতন ঘটবে

    জনগনের অভ্যুত্থানে এই সরকারের পতন ঘটবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তি এবং হামলা, মামলা, গুম ও খুন বন্ধের দাবিতে বরিশালে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

    বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) বরিশাল বিভাগের সমন্বয়ক সোহরাব হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, গণ অধিকার পরিষদের জেলা সদস্য সচিব রফিকুল ইসলাম রাসেল।

    আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন সুলতানা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় সদস্য সমীরন হালদার, গণ অধিকার পরিষদের জেলার সহ-সদস্য সচিব শামীম রেজা, সদর উপজেলার আহ্বায়ক গোলাম কিবরিয়া, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি জাবের মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, ছাত্র অধিকার পরিষদের মহানগর শাখার অর্থ সম্পাদক গোলাম রাব্বি প্রমুখ।  

    এ সময় নেতারা বলেন, ‘বর্তমান ফ্যাসিবাদি কর্তৃত্ববাদী সরকার তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে, গুলিবর্ষণ করে হত্যা করছে। জনগণের সংগঠিত হওয়ার সাংবিধানিক অধিকারকে উপেক্ষা করে ভোটহীন ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় টিকে থাকতে মানুষ খুনের মতো ঘৃণ্য পন্থা বেছে নিয়েছে। বাংলাদেশসহ সারা বিশ্বের ইতিহাস সাক্ষ্য দেয়, এভাবে দমন করে ক্ষমতা টিকিয়ে রাখা যায় না। জনগনের অভ্যুত্থানে এই সরকারের পতন ঘটবে। ’

    তারা বলেন, ‘গণরোষে ভীত সরকারের মাথা খারাপ হয়ে গেছে। এই সরকার কেবল ত্রাস সৃষ্টি করছে না, তারা উন্নয়নের নামে নিজেদের গুম-খুন জায়েজ করার চেষ্টা করছে। সরকারের লুটপাটের নীতির কারণে দেশের অর্থনীতির আজ ভঙ্গুর দশা। তাদের উন্নয়নের ফানুস ফুটো হয়ে গেছে। সরকার নিজেদের লোক দিয়ে এই লুটপাট জারি রেখেছে। আর এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে মানুষ যখনই রাস্তায় নামে তখনই ছাত্রলীগ, যুবলীগ দিয়ে হামলা চালানো হয়। সারাদেশে বর্তমানে মানুষের ন্যায্য আন্দোলনে পুলিশ দিয়ে গুলি চালাচ্ছে। এক ব্যক্তির আধিপত্য কায়েমে দেশের সমগ্র প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ’ 

    নেতারা অত্যাচার, দমন, পীড়ন, নির্যাতন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলা এবং ফ্যাসিবাদী সরকার ও শাসন ব্যবস্থার পতনের লড়াইকে জোরদার করার আহ্বান জানান।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ