বরিশালে ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ৪

বরিশালে ৬০ পিচ ইয়াবা, ২০ বোতল ফেন্সিডিল এবং ১ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে এয়ারপোর্ট ও বন্দর থানা পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তি জানানো হয় মঙ্গলবার (১০ জানুয়ারি) বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডস্থ নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের পূর্ব পার্শ্বে 'হোটেল সুইডেন' নামক আবাসিক হোটেলের সামনে অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মৃত মতিয়ার রহমান সরদার এর ছেলে মে. আব্দুস সামাদ (৩৯), বরিশালে গ্যৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের মৃত ওয়াজেদ আলী হাওলাদার এর ছেলে মো. হানিফ হাওলাদার (৩৫) এবং মাধবপাশা ইউনিয়নের মৃত ফজর আলী সরদার এর ছেলে মো. জামাল সরদার (৫১) এর কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে মঙ্গলবার (১০ জানুয়ারি) চরকাউয়া ইউনিয়ন, ২নং ওয়ার্ডে অভিযান চালিয়ে নগরের কাউনিয়া এলাকার মৃত মজনুর ছেলে মো. রাজু সিকদার (২৩) কে ১ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।
এসময় মাদক বিক্রির ৮ হাজার ৭০০ টাকা এবং মাদক বিক্রিতে ব্যবহৃত একটি অটো রিক্সা উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বলে জানিয়েছে পুলিশ।
এএজে