ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বানারীপাড়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

    বানারীপাড়ায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়। 

    পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, আ.জলিল ঘরামী, এটিএম মোস্তফা সরদার, মাষ্টার সিদ্দিকুর রহমান ও আঃ সালাম মাষ্টার, যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার ও নুরুল হুদা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মীর সুলতান হোসেন, কৃষকলীগের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন রানা প্রম‍ূখ। সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমন সঞ্চালনা করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ