ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ঋণের টাকা পরিশোধ করতে না পেরে কৃষকের মৃত্যু

    ঋণের টাকা পরিশোধ করতে না পেরে কৃষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বরগুনা সদর উপজেলায় দুলাল মাতুব্বর (৫৫) নামে এক কৃষকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

    আজ মঙ্গলবার সকালে উপজেলার বদরখালী ইউনিয়নের বদরখালী গ্রামে দুলাল মাতুব্বরের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

    দুলাল বদরখালী গ্রামের মৃত কদম মাতুব্বরের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
    দুলালের প্রতিবেশীরা জানায়, এনজিও,সমিতি ছাড়াও স্থানীয়দের কাছ থেকে ঋণের টাকা নেন দুলাল। ঋনের টাকার জন্য ঋণদাতারা চাপ দিলেও টাকা পরিশোধ করা নিয়ে পরিবারে কলহ দেখা দেয়। 

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহম্মেদ জানান, দুলাল গাছের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আত্মহত্যা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ