ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বামনায় মোবাইল ফোনের জন্য বন্ধুকে খুন

    বামনায় মোবাইল ফোনের জন্য বন্ধুকে খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনা উপজেলার দক্ষিণ গুদিঘাটা গ্রামের আলাউদ্দিন হত্যা মামলার মূল হত্যাকারী রুবেল হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোবাইল ফোনের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়।

    মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আলম।

    বশির আলম জানান, আলাউদ্দিনের ব্যবহৃত মোবাইল ফোনের ক্লু ধরে হত্যাকারী রুবেলকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। রুবেল উপজেলার দক্ষিণ গুদিঘাটা গ্রামের খলিল হাওলাদারের ছেলে। আলাউদ্দিন ও রুবেল বন্ধু। রুবেল পুলিশের কাছে হত্যার বিষয়ে  স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    রুবেল তার স্বীকারোক্তিতে বলেছেন, “আমি চট্টগ্রামের একটি মেয়েকে ভালোবাসি। তাঁর সঙ্গে মোবাইলে কথা বলার জন্য আমার মোবাইল দরকার ছিল। আমার বাবা একজন জেলে। আমার পক্ষে মোবাইল কেনার সামর্থ্য না থাকায় আমি আলাউদ্দিনের হাতের মোবাইলটি পছন্দ করি এবং তাকে হত্যা করে মোবাইলটি নেব বলে পরিকল্পনা করি।”

    রুবেল আরও বলেন, “পরিকল্পনা অনুযায়ী বন্ধু আলাউদ্দিনকে নিয়ে চলাভাঙ্গা দরবার শরিফে আসি। তাকে একটি চায়ের দোকানে নিয়ে চা পান করাই। পরে তাকে দরবার শরিফের পেছনে ধানক্ষেতে নিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করি। হত্যা করে আলাউদ্দিনের মোবাইল নিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য চট্টগ্রামে চলে যাই।”

    ওসি বলেন, “প্রাথমিকভাবে রুবেল হত্যার কথা স্বীকার করেছেন। তাকে আজ ১৬৪ ধারার জবানবন্দি রেকর্ড করার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ