ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • বরিশালে ছাত্রদলের আনন্দ মিছিল

    বরিশালে ছাত্রদলের আনন্দ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বকুলকে বিএনপি কেন্দ্রিয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মনোনীত করায় বরিশালে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। সংগঠনের বরিশাল মহানগর শাখার উদ্যোগে সোমবার দুপুর ২টায় নগরীর সদর রোডে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। 

    সাবেক ছাত্রনেতা বকুলকে বিএনপি কেন্দ্রিয় কমিটিতে ছাত্র বিষয়ক সম্পাদক পদ দেয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে দুপুর ২টায় প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়। 

    মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির নেতৃত্বে আনন্দ মিছিলটি সদর রোড ও হেমায়েত উদ্দিন রোড প্রদক্ষিণ করে ফের সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। 

    পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি। এ সময় মহানগর ছাত্রদল সহসভাপতি লিমন সাহা কানু, সজিব কাজী, আবুল হাসানাত, নয়ন চৌধুরী ও সাইফুল ইসলাম সবুজসহ অন্যরা উপস্থিত ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ