ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • সময়মতো আন্দোলনের ডাক দেবে বিএনপি: ফখরুল

    সময়মতো আন্দোলনের ডাক দেবে বিএনপি: ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই বিএনপিকে আন্দোলনের কথা বলেন।  ২০১৪ ও ২০১৮ সালে বিএনপি আন্দোলন করেছে। জনগণ সারা দেশ বন্ধ করে দিয়েছিল। বিএনপি সময় হলে আন্দোলন করবে। এখনো আন্দোলনের ডাক দেওয়ার সময় আসেনি। সময় হলেই আন্দোলনের ডাক আসবে। ছাত্র-যুবকরা মাঠে না নামলে সফলতা কঠিন। ছাত্র-শ্রমিক-যুবক-তরুণদের সংগঠিত করে তাদের নেতৃত্বে রাজপথে গণঅভ্যুত্থান হবে।

    সোমবার  দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 
    মির্জা ফখরুল বলেন, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, রাজপথে গণঅভ্যুত্থানে সরকার পরাজিত হবে, অবশ্যই হবে। তা তরুণরাই পারবে। যেকোনো পরিবর্তনে তাদেরকেই সামনে আসতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে যদি আমরা আন্দোলন গড়ে তুলতে পারি তাহলে অবশ্যই সফল হবো।

    আন্দোলনে প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আমাদের অনেক বয়স হয়ে গেছে। তারপরও তো আমি রাস্তায় এসে দাঁড়াই। যেদিন জাতীয় প্রেসক্লাবের সামনে রাজকে (ছাত্র নেতা) আমার বুক থেকে যখন ছিনিয়ে নিয়ে যাচ্ছে সেদিন ক‘জন আপনারা ঘুরে এসে দাঁড়িয়েছিলেন বলেন তো? এগুলো আমাদের উপলব্ধি করতে হবে। সবসময় আশা করি, আমাদেরকে শক্তি যোগাবে তরুণরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ