ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বেতাগীতে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মীকে কুপিয়ে জখম

    বেতাগীতে স্বতন্ত্র প্রার্থীর ৩ কর্মীকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীতে নৌকা মার্কার প্রার্থীর কর্মীদের দ্বারা স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের বসত ঘরে হামলা ও ৩ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত মান্নান মৃধাকে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    সোমবার (৭ জুন) সন্ধ্যায় উপজেলার মোকামিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজার সংলগ্ন সর্দার বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মাহবুবুল আলম সুজন অভিযোগ করেন, ওই এলাকায় তার যাওয়ার খবর পেয়ে নৌকা মার্কার প্রার্থী মো: জালাল গাজীর নিকট আত্মীয় মাহফুজুর রহমান দিপু, ভাতিজা মো: রাজিব, ভাগ্নে সজিবের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে ইলিয়াছ সর্দার, জব্বার সর্দার ও শাহীন সর্দারের বসত ঘরে হঠাৎ হামলা চালিয়ে কুপিয়ে ঘর তছনছ করে। 

     হামলায় মান্নান মৃধা (৫০), মান্নান মল্লিক (৬৫) ও শাহজাহান মল্লিক (৬০) হামলায় আহত হন। এ বিষয় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। গুরুতর আহত মান্নান মৃধাকে বেতাগী হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে প্রেরণ করা হয় ।

    বেতাগী থানার এসআই করুন চন্দ্র বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    নৌকা মার্কার প্রার্থী মো: জালাল গাজী এ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্রমূলক নিজেরাই নিজেদের উপর হামলা করে দোষ চাপাচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ