ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ ভোরের সংবাদ বাহকের মুখে হাসি ফুটালো মানবিক সাজ্জাদ পারভেজ 
  • শীতে বিপর্যস্ত বাবুগঞ্জের দরিদ্রদের জীবন

    শীতে বিপর্যস্ত বাবুগঞ্জের দরিদ্রদের জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারদেশের ন্যায় বরিশালের বাবুগঞ্জ তথা দক্ষিনাঞ্চলে মাঘ মাস না আসতেই জেঁকে বসেছে শীত। বিপর্যস্ত পুরো দক্ষিণাঞ্চলের জনজীবন। ঠাণ্ডায় সবচেয়ে বিপাকে পড়েছেন অতি গরীব ও ছিন্নমূল শ্রেণির মানুষ। 

    এখনও শীত নিবারণে কোনো সাহায্য না পাওয়ার অভিযোগ করেছেন শীতার্তরা। শীতের শুরুতে বাবুগঞ্জে বেসরকারিভাবে দুই একটি প্রতিষ্ঠান কম্বল বিতরণ করলেও কোন রাজনৈতিক নেতা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এখনও কোন ধরনের শীতবস্ত্র শীতার্তদের মধ্যে পৌঁছায় নি। 

    যদিও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা বলেন (সোমবার) থেকে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদগুলোর মাধ্যমে শীতবস্ত্র (কম্বল)বিতরণ করা হবে। 

    মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, এখনও উপজেলা প্রশাসনের কোন কম্বল পরিষদে পাইনি। তবে দুই একদিন পরে পাওয়ার কথা রয়েছে।  

    এদিকে উপজেলার ৬ ইনিয়নের প্রত্যান্ত অঞ্চলে খবর নিয়ে জানাযায়, শৈত্যপ্রবাহ ও ঠাণ্ডা বাতাস বহমান থাকায় খেটে খাওয়া মানুষের জীবন ব্যবস্থা ব্যহত হচ্ছে।  

    কুয়াশার কারনে আমন ধান সংগ্রহ ও মারাই কাজে কৃষকদের বেগ পেতে হচ্ছে।  এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাযায়,  বর্হিবিভাগে শীত জনিত রোগীর(শিশু ও বৃদ্ধ) সংখ্যা বৃদ্ধি পেয়েছে।  

    ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসের কারণে  তীব্র শীত অনুভূত হচ্ছে, ফলে দিনমজুর, ছিন্নমূল ও হতদরিদ্ররা পড়েছে ভীষণ কষ্টে, প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় রাতের বেলা হাড়-কাঁপানো শীতে কাবু হয়ে যাচ্ছে অনেকেই, অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।


    আরিফ হোসেন/ এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ