ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বরগুনায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

    বরগুনায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রাব্বি নামে এক কিশোর নিহত হয়েছেন।

    শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনা স্টেডিয়াম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রাব্বি বরগুনা পৌর শহরের গগন স্কুল এলাকার বাসিন্দা রিকশা চালক মো. ইলিয়াসের ছেলে।  

    কলেজ পড়ুয়া রাব্বি পরিবারকে সাহায্য করতে লেখাপড়ার পাশাপাশি ইলেকট্রিক টেকনিশিয়ানের কাজ করতো।  

    স্থানীয় পৌর কাউন্সিলর আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউন্সিলর বলেন, শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন রাব্বি। কিন্তু বাসার কাছাকাছি স্টেডিয়াম সংলগ্ন সড়কে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে গুরুতর আহত হন রাব্বি।  

    তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি মারা যান।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ