ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ডুবন্ত ট্রলার থেকে ফোন করা দুই জেলের খোঁজ মেলেনি

    ডুবন্ত ট্রলার থেকে ফোন করা দুই জেলের খোঁজ মেলেনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুন্দরবন সংলগ্ন পক্ষিদিয়া এলাকায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনার দুই দিনেও খোঁজ মেলেনি দুই জেলের। বুধবার (০৪ জানুয়ারি) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

    নিখোজ জেলেরা হলেন- উপজেলার পদ্মা গ্রামের আব্দুর রহিম বেপারীর ছেলে মো. ইউসুফ বেপারী (২২) ও আমিন বেপারীর ছেলে মো. বাইজিদ বেপারী (১৬)। নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামে।

    এর আগে মঙ্গলবার (০৩ জানুয়ারি) তারা মাছ শিকারের জন্য গিয়েছিলেন।

    পরিবার সূত্রে জানা গেছে, নিজস্ব ছোট ট্রলার নিয়ে মঙ্গলবার মাছ শিকারের জন্য যায় পদ্মা গ্রামের দুই জেলে। রাত দেড়টার দিকে প্রচণ্ড বাতাসে ট্রলারটি দুলতে থাকে। এ সময় বাইজিদ বেপারী পরিবারকে ফোনে জানান যে, তাদের ট্রলারটি ডুবছে। কিছুক্ষণ পর তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। এর দুইদিনেও তাদের আর খোঁজ না পাওয়ায় পরিবারে চলছে আহাজারি।

    এদিকে, বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকালে নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রলার, জাল ও ফ্লুট খুজেঁ পেলেও জেলেদের পাওয়া যায়নি।

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, শৈত্যপ্রবাহের প্রচণ্ড বাতাসের কারণে ট্রলারটি ডুবে যাওয়ার খবর শুনেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি।

    কোস্টগার্ডের ষ্টেশন কমাণ্ডার লেফটেন্যান্ট শাফায়েত আবরার জানান, এমন দুর্ঘটনার খবর আমরা জানতে পেরেছি। বিষয়টি কোস্টগার্ডের পশ্চিম জোনকে অবহিত করা হয়েছে। তাদের টিম ইতোমধ্যে অনুসন্ধানে নেমে পড়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ